জাতীয়
আন্তর্জাতিক
রাজনীতি
অর্থনীতি
সারাদেশ
ভোরের সংবাদ
রবিবার
১৮ অক্টোবর, ২০২৬
www.bhorersangbad.com
|
www.facebook.com/bhorersangbad
|
bhorersangbad@gmail.com

"মতলব দক্ষিণে -১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬"

"মতলব  দক্ষিণে  -১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬"

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের মতলব দক্ষিণে পুলিশের পৃথক অভিযানে ১৫ মামলার আসামি মেজর ডালিম ও মাদক ব্যবসায়ীসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার(৫ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই শফিকুল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে নায়েরগাঁও এলাকার বাসিন্দা রাজিয়ার ছেলে ডালিম প্রকাশ মেজর ডালিমকে (৩০) ৩০ পিস ইয়াবা ও একটি জিআর পরোয়ানাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সহযোগী পাঠন গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

এছাড়া একইদিন পুলিশের অন্য একটি অভিযানে বদরপুর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মনির মোল্লার ছেলে মো. আল-আমিন(২৫), দেলোয়ার প্রধানের ছেলে মো. আতিক প্রধান(২১)কে গ্রেফতার করা হয়।
অপর আরেকটি অভিযানে উপাধি এলাকা থেকে শিপন(২৭) এবং নলুয়া এলাকা থেকে মামুন মৃধা(৩৪)কে গ্রেপ্তার করে। 

মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, 
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার মেজর ডালিমের নামে ১৫ টি মামলা রয়েছে।  মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবির ক্যাপশন: চাঁদপুর মতলব দক্ষিণে গ্রেপ্তার মেজর ডালিমসহ গ্রেপ্তারকৃতরা।
▶▶ এরপর পৃষ্ঠা ২
সম্পাদক ও প্রকাশক: দেওয়ান মুরাদুজ্জামান